Sylhet Today 24 PRINT

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের কামাল নিহত

কানাইঘাট প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০১৯

সৌদি আরবের ইয়াম্বু শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন (৪২) নিজ কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কামাল উদ্দিনের বাড়ি উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপির নারাইনপুর গ্রামে।

নিহত কামাল উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, কামালউদ্দিন সৌদি আরবে দীর্ঘদিন থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন।

প্রায় চার বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে যান। তার ৪মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে দেওয়ারজন্য ঈদের পর দেশের আসার কথা ছিল কামালের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.