Sylhet Today 24 PRINT

ইলেকট্রিক সাপ্লাই থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৪ আগস্ট, ২০১৯

সিলেট নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে ১১০ পিচ ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) রাত পৌনে ১০টায় এয়ারপোর্ট থানাধীন ইলেকট্রিক সাপ্লাইস্থ (পিডিবি) অফিসের বিপরীতে আম্বরখানা টু শাহী ঈদগাহ যাওয়ার রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১১০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

রোববার (৪ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ধীতপুর গ্রামের গোলজার মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩২) ও সিলেটের এয়ারপোর্ট থানাধীন কালাইউড়া গ্রামের মো. আলী আকবরের ছেলে মো. সুমন (২৩)। গ্রেপ্তারকৃত দুজনই বর্তমানে সিলেটের টিবি গেইট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়। এয়ারপোর্ট থানার মামলা নং-০৫, তাং-০৪/০৮/২০১৯খ্রি.। মামলা তদন্ত অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.