Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে স্কুল ছাত্রীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৫ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে স্কুল ছাত্রীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাহুবল উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় মিরপুর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মিরপুর সরকারী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এছাড়াও মানববন্ধনে উপজেলার স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন।  

মানববন্ধনে বক্তারা সানশাইন স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী লিজা আক্তারের উপর বখাটে শিবলুর হামলা ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সাথে বখাটে শিবলুর দৃষ্ঠান্তমূলক শাস্তি ও তার সহযোগীতের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ছাত্রছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.