Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে রবিবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রাহিম(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি আন্দিউড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় রাহিম বিদ্যুৎ চালিত মোটর দিয়ে নির্মাণাধিন ভবনে পানি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভবনে পানি দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.