Sylhet Today 24 PRINT

কানাইঘাটে নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

কানাইঘাট প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কানাইঘাট থানার নবাগত ওসি শামসুদ্দোহা পিপিএমকে বরণ ও বিদায়ী ওসি আব্দুল আহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট পৌর মার্কেটের ৩য় তলায় কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীমের পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক আহমদ, আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন শামীম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিলাল আহমদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ইসলাম উদ্দিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহাব উদ্দিন চৌধুরী, কানাইঘাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, সদর ইউপি আওয়ামীলীগের আহবায়ক হোসেইন আহমদ, বাজার বণিক সমিতির সদস্য হেলাল আহমদ, ইফতেখার আলম, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, সহযোগী সদস্য মারুফ আহমদ সহ বাজার বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, অপরাধ নির্মূলে অতীতের মতো পুলিশকে সহযোগীতা করার আহবান করেন বিদায়ী ওসি ও নবাগত ওসি। সেই সাথে মাদক-জুয়া ও চুরি ডাকাতি বন্ধ করতে পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে কানাইঘাট উপজেলাবাসীকে কাজ করার আহবান করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.