Sylhet Today 24 PRINT

জুড়ীতে প্রশাসনের মশক নিধন অভিযান

জুড়ী প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

জুড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরির্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মূঈদ ফারুক।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম উপজেলার সকল সরকারি ও বেরসরকারি প্রতিষ্ঠান, বসতবাড়ী ও মশক সৃষ্টি হয় এমন ঝুঁকিপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.