Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

সোমবার (৫ আগস্ট) ভোররাতে উপজেলার ডেউয়াতলির কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সুলাইমান মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা।

আহত ৩ পুলিশ সদস্য হলেন- এএসআই সাদেকুর রহমান, কনস্টেবল কবির মাহি ও কনস্টেবল শাহিনুর ইসলাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ কালিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযান টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তাৎক্ষণিক আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় ডাকাতদলের একজন গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.