Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিনামূল্যে উদ্দীপ্ত তারুণ্যের রক্তের গ্রুপ নির্ণয়

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সামাজিক সংগঠন 'উদ্দীপ্ত তারুণ্য' এর আয়োজনে ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকালে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজে হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার ও কলেজের গার্ল ইন রোভারের সহযোগিতায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সুচিত্রা ধর, বিলাস কৃষ্ণ চক্রবর্তী, দীপশিখা ধর, প্রভাষক অনিরুদ্ধ সেনগুপ্ত বাচ্চু, শ্যামলী রানী পাল প্রমুখ।

রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সকল ছাত্রীদের ওজন মাপা হয়। উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে প্রায় ২ শতাধিক ছাত্রীরা তাদের রক্তের গ্রুপ জানতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.