Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল উপজেলার হরিতলা গ্রামের আশফাকুর রহমানের ছেলে।

সোমবার (৫ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আজিজুর রহমান নাঈম হরিতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এব্যাপারে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.