Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর সীমান্তে ১১টি ভারতীয় গরু জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

ফাইল ছবি

সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরের সীমান্ত পিলার ১৩০১  জঙ্গীবিল এলাকা থেকে ১১টি ভারতীয় গরু জব্দ করেছে ৯ বিজিবির লালাখাল ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারিরা পালিয়ে যায়।

রোববার (৪ আগস্ট)  রাত সাড়ে ১১টায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়। । জব্দকৃত গরুগুলো বর্তমানে লালাখাল বিজিবি ক্যাম্পে রয়েছে।

এ ব্যাপারে লালখাল বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, আমরা কাস্টমকে গরু আটকের বিষয় জানিয়েছি এবং নিলামের জন্য তাদেরকে ইনফরমেশন করা হয়েছে। কাস্টম কর্মকর্তা এলে আমরা জব্দকৃত গরু নিলামে দিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.