Sylhet Today 24 PRINT

নগরীতে ছিনতাইর শিকার কলেজ শিক্ষিকা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৫

সিলেট নগরীর বারুতখানায় ছিনতাইর শিকার হয়েছেন মদন মোহন কলেজের এক শিক্ষিকা। তার নাম পপি বেগম (৩০)। তিনি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষিকা বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে লামাবাজারে ছেলেকে ডাক্তার দেখিয়ে রিকশাযোগে বারুতখানাস্থ উত্তরণ ২৯নং নিজ বাসায় ফিরছিলেন শিক্ষিকা পপি বেগম।

বারুতখানা গলির ভেতর আসার পর পেছন দিক থেকে একটি মোটর সাইকেলে আসা দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নিয়ে বন্দরবাজারের দিকে পালিয়ে যায়।

পপি বেগম জানান- ভ্যানেটিব্যাগে টাকা ছাড়া ও তার আইডিকার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.