Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তউহীদ আহমদ , প্রকল্ল বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মৎস্য অফিসার আহমেদ কবির খান, প্রাথমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সমাজসেবা অফিসার মো. জামাল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.