Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ১

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৬ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিজ জমিতে কাজ করতে গিয়ে মঙ্গলবার সকাল ১১টায় বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে সফর উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে বিদ্যুতের একটি সাব লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে থাকে। জমিতে কাজ করার সময় ছিড়ে থাকা বিদ্যুৎ লাইনে পৃষ্ট হয়ে সরব উদ্দীনের ছেলে সফর উদ্দীন ঘটনাস্থলেই মারা যান।

আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য কে, মনিন্দ্র কুমার সিংহ বিদ্যুৎপৃষ্ট হয়ে সফর উদ্দীন নামে এক ব্যক্তি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের সাব লাইনের একটি স্থানে তার ছিড়ে মাটিতে পড়ে। ধান ক্ষেতে কাজ করার সময় ছেড়া ঐ তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সফর উদ্দীন মারা যান।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার বলেন, সংবাদ শুনার পরেই আমার একটি টিম সেখানে পাঠানো হয়েছে। তারা তদন্ত করে ফেরার পর বিষয়টি জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.