Sylhet Today 24 PRINT

মাধবপুরের চৌমুহনীতে ভিজিএফের চাল বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৯

পবিত্র ঈদ-উল আযাহা উপলক্ষে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ২ হাজার ৫শ হতদরিদ্র পরিবারের মাঝে ৩৭.৫ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।

ভিজিএফ চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. খালেক, ইউপি সচিব শাহজাহান মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন ভূইয়া শিপন, সাংগঠনিক সম্পাদক দুলাল সিদ্দিকীসহ সকল ওয়ার্ডের মেম্বারগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.