Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৯

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে গাড়ি চাপায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ মর্গে বৃদ্ধার মরদেহ পাঠানো হয়। এর আগে সোমবার রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান- সোমবার মধ্যরাতে উপজেলার জগদীশপুর এলাকায় মহাসড়ক পাড়াপারের সময় বিদ্ধাকে চাপা দেয় অজ্ঞাত গাড়ি। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.