Sylhet Today 24 PRINT

মহাজনপট্টির অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ আগস্ট, ২০১৯

সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (৭ আগস্ট) বেলা ২টায় নগরীর মহাজনপট্টি এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বিষয়টি নিশ্চিত করেছেণ।

এ সময় মেয়র ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে কথা বলেন।

তিনি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় সিসিকের অন্যান্য কর্মকর্তারা মেয়রের সাথে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.