Sylhet Today 24 PRINT

মশার বংশবিস্তার রোধে গোলাপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ হতে এ অভিযান শুরু করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সরকারি এমসি (মোহাম্মদ চৌধুরী) একাডেমীর অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, গোলাপগঞ্জ উপজেলা ডেঙ্গু মুক্ত রয়েছে। এখনো কোনো ডেঙ্গু রোগীর খুঁজ পাওয়া যায়নি। তারপরও উপজেলা প্রশাসন মশার বংশবিস্তার রোধে পুরো উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.