Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৯

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক সেনা অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান’র (৬৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৭ আগস্ট)  সকাল ১০টায় দিকে ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে আব্দুল হান্নানের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সেনা সদস্যের বিশেষ টিম।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিকের নেতৃত্বে তার কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বাংলাদেশ পুলিশ বাহিনী ও সেনাবাহিনী সদস্যরা পৃথক পৃথক ভাবে রাষ্ট্রীয় সম্মান জানান। রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে আসামপাড়া পাঞ্জেখানা কবরস্থানে সূর্য সন্তানের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে গত ৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা অফিসার মো. আব্দুল হান্নান।

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল হান্নানের নামাজে জানাজায় অংশ নেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, আ.লীগ নেতা আলা উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বিএনপি নেতা আব্দুস শুকুর, আব্দুল আহাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক গোলাম সরওয়ার বেলালসহ মুক্তিযোদ্ধা বৃন্দ। এছাড়াও উপজেলার সর্বস্থরের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশনেন।

বিভিন্ন মহলের শোক

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা অফিসার মো. আব্দুল হান্নানের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এম.পি শোক বার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ছিলেন আমার অত্যন্ত কাছের মানুষ। তার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। তার অকাল মৃত্যুতে আমি সহ উপজেলার সর্বস্থরের মানুষ হারালো তাদের একজন প্রিয় অভিভাবকে। আমি তার বিদ্রোহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়া আরও শোক প্রকাশ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার সিরাজুল হক, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, জৈন্তাপুর ষ্টেশন বাজার সমবায় সমিতি, জৈন্তাপুর ষ্টোন ক্রাশার মালিক সমিতি, জৈন্তাপুর ট্রাক মালিক ও চালক সমবায় সমিতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.