বিশ্বনাথ প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০১৯
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিশ্বনাথের ‘খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, পিয়াজ, আলু, লাচ্ছি ও সয়াবিন তেল।
এসময় খাজাঞ্চী ইউনিয়নের ২৬০টি অসহায় দরিদ্র পরিবাররকে খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি আরও অর্ধশতাধিক পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়েছে।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত খাদ্য বিতরণী সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া দারিদ্রবিমোচন সম্ভব নয়। তাই আমাদের সমাজের দারিদ্রতা দূর করতে হলে সরকারের পাশাপাশি প্রবাসীসহ সকলকে নিজ নিজ উদ্যোগে মানব কল্যাণে এগিয়ে আসতে হবে।
খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের (একাংশ) যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্যের নর্থওয়েলসামের কাউন্সিলর ফলিক চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ান আহমেদ সুহেল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ রুহেল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আমির উদ্দিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের (অপরাংশ) সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, প্রেসক্লাব (একাংশ) সদস্য নূর উদ্দিন, সাংবাদিক ইউনয়িনের সদস্য আব্বাস হোসেন ইমরান, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, গৌছ আহমদ বাবুল, ফজলুল হক, শফিক মিয়া, মিছিরুল ইসলাম, বখতিয়ার আহমদ, হবিবুল ইসলাম, আব্দুল মতিন, সালমা বেগম, গীতা রানী বৈদ্য, সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা ও নজরুল ইসলাম।