Sylhet Today 24 PRINT

এসএমপি’র মাসিক কল্যাণ সভায় ডেঙ্গু নিয়ে সচেতন থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০১৯

সিলেট মহানগর পুলিশের মাসিক কল্যাণ সভায় ডেঙ্গু নিয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সভার প্রধান অতিথি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

এছাড়াও তিনি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টায় পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগর পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় সেচ্ছায় রক্তদানের জন্য ১০  পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.