গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৯ আগস্ট, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জে পৌর এলাকায় টিলা ধসে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে মোট ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টায় জেলা প্রশাসকের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
ইউএনও মামুনুর রহমান জানান, জেলা প্রশাসকের একটি খ্যাত থেকে টিলা ধসে ক্ষতিগ্রস্ত পৌরসভার ঘোগারকুল গ্রামের শামিম আহমদ ড্রাইভারকে ৮ হাজারা টাকা ও একই গ্রামের ফজলু মিয়া নামের আরেক ক্ষতিগ্রস্তকে ২হাজার টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাতে গত ১৩ জুলাই রাতে পৌরসভার ঘোগারকুল গ্রামের শামিম আহমদ ড্রাইভারের বাড়ীতে টিলা ধসে বসত ঘরের ব্যাপক ক্ষতি হয়। এসময় ঘরে বসবাসরত লোকজন দ্রুত বেরিয়ে পড়লে তারা প্রাণে রক্ষা পেলেও তাদের গৃহপালিত ৩ টি গরু মাটি চাপায় পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে এই তিনটি গরুর মধ্যে একটি গরুর পা ভেঙ্গে গেলে সেই গরুটি জবাই করা হয়।
ওই দিন রাতে একই গ্রামের ফজলু মিয়ার ঘরের পিছনে টিলা ধসে পড়ে। এতে ফজলু মিয়ার টিউবওয়েল ও রান্নাঘর মাটির চাপায় পড়ে।