Sylhet Today 24 PRINT

ফতেহপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা আছে

সিলেট টুডে ডেস্ক  |  ২৩ জানুয়ারী, ২০১৫

 
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেটের বিমানবন্দর থানার এসআই শফিক বিমানবন্দর-টুকেরবাজার বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করেন।

বাবুল গোয়াইনঘাট উপজেলার বড়নগর ফতেহপুরের মৃত আতাউর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন এসআই শফিক।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.