Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতদলের সদস্য গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ইজাজুল ইসলাম নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ।

গ্রেপ্তারকৃত ইজাজুল ইসলাম উপজেলার শ্যামলী এলাকার মতি মিয়ার ছেলে। শুক্রবার ভোররাতে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর জানান, ইজাজুল আন্তঃজেলা ডাকাতদলের লিডার। তার বিরুদ্ধে ডাকাতি এবং চুরির একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.