Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবা ও প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর-হরষপুর সড়কের বরুড়া নামক স্থান থেকে ৪ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম এর নেতৃত্বে পুলিশ  অভিযান চালিয়ে ২২০ পিছ ইয়াবা এবং প্রাইভেটকারসহ ব্রাহ্মণ বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সুমন মিয়া(২৭), শ্রীমঙ্গল শাপলাবাগ রেল কলোনীর ননী কাজীর ছেলে আল আমিন(৩০), মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে তৌহিদ মিয়া(৩০) এবং একই উপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইউসুফ আলী(২৮) কে আটক করে।

আটকৃতদের বিরুদ্ধে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.