Sylhet Today 24 PRINT

কাশ্মিরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সিলেটে তালামীযের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৯

ভারত সরকার কর্তৃক জম্মু-কাশ্মিরে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট, নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।

শুক্রবার বা’দ জুমু’আ মিছিলটি নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

তিনি তার বক্তব্যে বলেন, আজ কাশ্মিরের মুসলমানেরা ভারত সরকার কর্তৃক নির্যাতিত। কাশ্মিরের মুসলমানদের উপর আঘাত করে গোটা বিশ্বের মুসলমানদের আঘাত দেয়া হয়েছে। আজকে কাশ্মিরের জনগনের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে, অথচ তাদেরকে আগ্রাসী সরকার কর্তৃক ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে উপহাস করা হচ্ছে। তিনি কাশ্মিরের বর্তমান অবস্থা বর্ণনা করে বলেন, তাদের কী দূষ ছিল যে, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হল, রাস্তাঘাট, দোকানপাট, ইন্টারনেটসহ সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করা হল। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে তাদের অন্ন-বস্ত্রের সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা এ পরিস্থিতির দ্রুত নিরসন চাই। তিনি জাতিসংঘকে উদ্যেশ্য করে বলেন, তারা আজ এবিষয়ে বুবার ভূমিকা পালন করছে, এক্ষেত্রে ওআইসিকে সক্রিয় ভূমিকা পালন করতে। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তিনি বাংলাদেশ সরকারের উদ্যেশ্যে বলেন, ফিলিস্তিনিদের পক্ষে সাহসী অবস্থান ও রোহিংগাদের পক্ষে মানবতার দৃষ্টান্ত দেখিয়ে সরকার বিশ্ব মহলে যে সুনাম অর্জন করেছে আমরা কাশ্মির ইস্যুতেও সরকারের সেরকম ভূমিকা দেখতে চাই। তিনি কাশ্মিরের উপর সকল অমানবিকতা বন্ধ করতে ভারতেরকে চাপ সৃষ্টির জন্য

বাংলাদেশ সরকারে প্রতি আহবান জানিয়ে বলেন, কাশ্মিরের পক্ষে অবস্থান নিলে এদেশের ষোল কোটি মুসলমান আপনাদের পাশে থাকবে।

আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান এর সভাপতিত্বে ও সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা এবং সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ আলী হায়দারের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আনজুমানে আল ইসলাহর সাঙগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ, তলামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ ও সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর নুমান, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো: কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমূল হুদা খান, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ,মুহিবুর রহমান, মাছুম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালীউর রহমান সানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন মাওলানা হাবিবুর রহমান, জকিগনজ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.