Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে কিলিপ কর্মকার নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সুরমা চা বাগানের ২০ নং থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিলিপ ওই এলাকার হিরু কর্মকারের ছেলে।

তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এস আই রাকিবুল হাসান জানান, শুক্রবার সকালে কিলিপ কর্মকারের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাগানবাসী পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.