Sylhet Today 24 PRINT

একমাস ধরে নির্বাহী কর্মকর্তাবিহীন বানিয়াচং উপজেলা

রায়হান উদ্দিন সুমন |  ২৬ আগস্ট, ২০১৫

বানিয়াচং উপজেলা পরিষদে ১ মাস যাবত ইউএনও নেই ফলে পরিষদের কাজকর্মে ঢিলেঢালা ভাব দেখা দিয়েছে।

জানা যায়, সাবেক ইউএনও শামছুল ইসলাম গত জুলাইয়ের ২৫ তারিখে বাংলাদেশ রাজস্ব বোর্ডে(এনবিআর) বদলি হয়ে চলে যান। তার অবর্তমানে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব নেন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার(ভুমি)রায়হানুল হারুণ। কিন্তু নতুন এই ভারপ্রাপ্ত ইউএনও তার নিজস্ব ভুমি অফিস ও উপজেলা পরিষদের দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন। আজ পর্যন্ত কোন ইউএনও না আসায় পরিষদের তথা সরকারি কর্মকান্ডে ঢিলেঢালাভাব লক্ষ্য করা গেছে।

হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান চলতি মাসের ১২ তারিখ তার ব্যক্তিগত সফরে আমেরিকায় চলে গেছেন। বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও এই মাসের ১৭ তারিখ ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি জমিয়েছেন।

এ অবস্থায় বানিয়াচং উপজেলা পরিষদ দীর্ঘ ১ মাস যাবত অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.