Sylhet Today 24 PRINT

মাধবপুরে ঈদ সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জালুয়াবাদ প্রবাসী মানবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে জালুয়াবাদ গ্রামের গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আমির আলী, করিম খান, প্রবাসী মনিরুজ্জামান স্বপন, ইকবাল মিয়া, আহাদ মিয়া, সুজন মিয়া প্রমুখ।

এ সময় জালুয়াবাদ গ্রামের অর্ধশত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.