Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল কিশোরীদের বিনামূল্যে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ আগস্ট, ২০১৫

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কিশোরীদের বিনামূল্যে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় ৬ মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সমাপ্তি শেষে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

২৬ আগষ্ট বুধবার কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া। পৌরসভার মহসিন মিয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সনদ বিতরনকালে মেয়র বলেন, আমরা সত্যিকার অর্থেই কিশোরীদের দক্ষ করে গড়ে তুলতে চাই। তারা যেন সত্যিকার মানুষ হিসেবে বেড়ে উঠে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তিনি সে লক্ষে কিশোরীদের জন্য পরিচালিত বিনামূল্যে স্পোকেন ইংলিশ ও কম্পিউটার কোর্সসহ বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর সাদ উদ্দিন, স্পোকেন ইংলিশ কোর্স এর প্রশিক্ষক অধ্যাপক আশরাফুল ইসলাম ও প্রজাপতি কিশোরী ক্লাবের সাধারন সম্পাদক সুরমা আক্তার। পৌর সচিব এম আমিনুল ইসলামের সভাপতিত্বে ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আলকাস মিয়া, আব্দুল আহাদ, সূদীপ বিশ্বাস, মিল্লাত হোসেন, এমএ সালাম, মহিলা কাউন্সিলর রোকেয়া পাভিন, সালমা আক্তার, হেলেনা বেগম, অভিভাবকসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে ৪৫ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরন করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.