Sylhet Today 24 PRINT

ছাতকে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১

ছাতক প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে সংঘর্ষে দুদু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের প্রয়াত আলতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খরিদসুত্রে জমির মালিক দুদু মিয়া সকালে তার জমি চাষ করতে গেলে জমির দখলে থাকা আরশ আলী ও জয়নাল মিয়া তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.