Sylhet Today 24 PRINT

১৮নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৫

সিলেট মহানগর ছাত্রদলের আওতাধীন ১৮নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা বুধবার বিকাল ৩টায় একটি বাসায় অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় ১৮নং ওয়ার্ড ছাত্রদলকে পুনর্গঠন করতে নেতাকর্মীদের মতামত নেন মহানগর শাখার নেতারা।

এসময় মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ বলেন, ওয়ার্ড কমিটি পুনর্গঠনে ক্লিন, মেধাবী, ত্যাগী এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা অলি চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা লুৎফুর রহমান, খালেদ আহমদ খান, এমসি কলেজ ছাত্রদল নেতা রুবেল ইসলাম, ১৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা শেখ ওয়াহিদুজ্জামান সোহান, মিশলু আহমদ রাজ, জুমেল আহমদ, নাজমুল ইসলাম, নাজমুল হুসেন রাজু, শাহান আহমদ, আব্দুল্লাহ হুসেন, বাহার আহমদ, সবুজ আহমদ, আল আমিন, সারয়ার আহমদ, ফয়সল আহমদ, ওবায়দুর রহমান সাফি, আরমান খান গুলজার, নাহিদ আহমদ, পারভেজ আহমদ, তামিম আহমদ, হাসান আহমদ, প্রিন্স আহমদ, ইমরান আহমদ, সাদু আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.