Sylhet Today 24 PRINT

দিরাইয়ে নিখোঁজ প্রতিবন্ধীর লাশ উদ্ধার

দিরাই প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে ঈদের দিন নৌকা ডুবে নিখোঁজ প্রতিবন্ধী সোহাগ মিয়ার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর সংলগ্ন কালনী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামের সোহেল মিয়ার প্রতিবন্ধী ছেলে (এক হাত ও এক পা অবশ) সোহাগ মিয়া কোরবানির গোশত সংগ্রহের উদ্দেশ্যে আত্মীয় বাড়ি করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও যায়। সোমবার ঈদের দিন সকালে নামাজে যাওয়ার পথে নৌকাডুবিতে সে নিখোঁজ হয়।

দিরাই থানার এসআই রুপক কর্মকার লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.