Sylhet Today 24 PRINT

শিক্ষিত বেকার মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজার সংবাদদাতা |  ২৭ আগস্ট, ২০১৫

মৌলভীবাজারে শিক্ষিত বেকার মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শিক্ষিত বেকার মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা মহিলা সংস্থার সংস্থার শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা জোহরা আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।

প্রশিক্ষণের প্রথমপর্ব শেষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪৬ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে আন্তর্জাতিক মানের সনদপত্র বিতরণ করা হয়।

প্রকল্পের অধীনে ৬৪টি জেলায় ৫ বছরে ২৪ হাজার ৯৬০ জন মহিলাকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.