Sylhet Today 24 PRINT

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজারো মানুষের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০১৯

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছের বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সিলেটে শুরু হয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয় শোক র‌্যালি। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.