Sylhet Today 24 PRINT

সিলেটে আওয়ামী লীগের শোক র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০১৯

সিলেটে শোক র‌্যালি করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের হওয়া র‌্যালি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলানোর দাবি জানান জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

একইসাথে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে শোককে শক্তিকে পরিণত করে বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ার আহ্বান জানান।

র‌্যালি ও শ্রদ্ধা নিবেদনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেনসহ জেলা, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.