Sylhet Today 24 PRINT

আ ন ম শফিক আদর্শবান রাজনীতিবিদ ছিলেন: পরিকল্পনামন্ত্রী

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৯

বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আ ন ম শফিকুল হক একজন সৎ আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিক জীবনে তিনি একাধিকবার সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার এ শুন্যতা কখনও পূরণ হবার নয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের প্রয়াত আ ন ম শফিকুল হকের বাড়িতে প্রথম জানাজার নামাজের আগে বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আরও বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের এমপি গণফোরাম নেতা মোকাব্বির খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব  মুনতাসির আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, বর্তমান সহ সভাপতি সমছু মিয়া ও হাজী আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, আওয়ামী লীগ নেতা এএইচএম ফিরোজ আলী, সিলেট জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।

এর আগে বিশ্বনাথ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলার ৮ ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার বিকেল ৩টা ৪০মিনিটে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আ ন ম শফিক ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজার নামাজে দলীয় নেতাকর্মী ছাড়াও সকল শ্রেণী পেশার সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.