Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর রাতে মাধবপুর পৌর সভার কৃষ্ণনগর এলাকা ও শাহজাহান পুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, শুক্রবার ভোর রাতে এস আই আবুল কাশেম এর নেতৃত্বে  অভিযান চালিয়ে পুলিশ ৭ মাসের স্ব-শ্রম কারাদণ্ড এবং ২লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী হেফজুর রহমান(৪৫) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সে মাধবপুর পৌর সভার কৃষ্ণনগর এলাকার গেন্দু মিয়ার ছেলে।

অপরদিকে একই রাতে এস আই কামাল হোসেন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বলু মিয়া(৫০) কে তার নিজ বাড়ীর বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় সে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.