গোয়াইনঘাট প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০১৯
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের উপর দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মামলা অবিলম্বে প্রত্যাহার, দ্রুত কারামুক্তির দাবিতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোয়াইনঘাট উপজেলার তৃণমূল ছাত্রলীগ।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রেসক্লাব সম্মুখে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
তৃণমূল ছাত্রলীগ নেতা আবু তায়েফের সভাপতিত্বে ও আবুল হোসেন এবং ছাফওয়ান আহমদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার।
বিশেষ অতিথির বক্তব্য দেন পূর্ব জাফলং আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, উপজেলা যুবলীগ নেতা ফয়ছল আহমদ,শাহ্ আলম,করিম আহমদ, শ্রমিকলীগ নেতা আমিন দেওয়ান,ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, গোলাম আজাদ,জিয়াউর রহমান,গোলাম রেজওয়ান রাজীব,সালমান আহমদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, শাকিল আহমদ,নাজিম উদ্দিন, জসিম উদ্দিন,দেলোয়ার হোসেন, তোফায়েল আহমদ, মুক্তার হোসেন, আব্দুল আজিজ, হাফিজ আহমদ, গোলাম রেজওয়ান সজীব প্রমুখ।