Sylhet Today 24 PRINT

ছাতকে গলায় ফাঁস লাগিয়ে যুবতীর আত্মহত্যা

ছাতক প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে গলায় ফাঁস লাগিয়ে মুন্নি আক্তার (১৯) নামের এক যুবতী আত্মহত্যা করেছেন। মুন্নি আক্তার উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের কবির মিয়ার কন্যা।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে নিজ বসতঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।

মুন্নির পরিবার সূত্রে জানা যায়, রাতে মুন্নিকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। তখন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.