সিলেটটুডে ডেস্ক | ২৭ আগস্ট, ২০১৫
সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় যৌন হয়রানি প্রতিরোধে র্যালী ও মানববন্ধন করা হয়েছে। যৌন হয়রানি প্রতিরোধে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ব্র্যাক সিলেটের সহযোগিতায় এবং আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কমিউনিটি ওয়াচগ্রুপের আয়োজনে এ র্যালী ও মানববন্ধন করা হয়।
মেজনিন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট শাহ এমরান আলীর সঞ্চালনায় ও মেজনিন কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে র্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক ও অধ্যক্ষ মো. গোলাম আজম।
মানববন্ধন চলাকালে অধ্যক্ষ মো. গোলাম আজম বলেন, আমাদের সমাজে প্রতিনিয়ত উক্ত্যাক্তকরণ ও সহিংসতার ঘটনা ঘটে তা নিরবে সহ্য করে নয় প্রতিরোধের মাধ্যমে আমাদের সমাজ থেকে যৌন হয়রানি ও উক্ত্যাক্তকরণ মুক্ত করতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ সদস্য নাজমা আক্তার, শাহানারা বেগম, মকসুদ আহমদ, মো. হেলাল উদ্দিন, মো. কামাল মিয়া, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রকিব বনিক, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক আব্দুল মতিন, আশফাক আহমদ চৌধুরী, সদরুল হাসান, মমতাজ বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।