Sylhet Today 24 PRINT

জুড়ীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

জুড়ী প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে মাধবী বিশ্বাস (২০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জায়ফরনগর ইউপির লামা শাহপুর এলাকার অরকুমার বিশ্বাসের বাড়ী থেকে মাধবীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই বাসার ভিতরে শাড়ী দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাধবী বিশ্বাসের লাশ উদ্ধার করে জুড়ী থানা পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.