Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ট্রাকে আগুন, চালক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৫

২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৭ তম দিন গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

এ ঘটনায় চালক সাইজ উদ্দিন (৪৩) দগ্ধ হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে ভৌরববাজার এলাকা অতিক্রম করছিল। এসময় সেখানে মোটরসাইকেলে করে আসা ৭/৮ জন যুবক ট্রাকের গতিরোধ করে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় চালকের মুখ আগুনে ঝলসে যায়।

খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.