Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে হাওর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাওর থেকে এক তরুণীর ভাসমান মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধান গাঙ্গ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

আজমিরীগঞ্জি থানার (ওসি) মোশারফ হোসেন জানান, স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মরদেহটি একজন ৩০ বছরের তরুণীর বলেও ধারণা করছেন তিনি।

তিনি আরো জানান, মরদেহটি বিকৃত হয়ে পচন ধরছে যে কারণে পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.