Sylhet Today 24 PRINT

উন্নয়ন বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধীচক্র ষড়যন্ত্র করছে :বিয়ানীবাজারে শিক্ষামন্ত্রী

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক শিক্ষাদান করতে সব রকম সুযোগ সুবিধা তৈরী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের সমন্বয়ে আমরা সুশিক্ষিত জাতি গঠনে বিশ্বের মানচিত্রে আমরা দৃষ্ঠান্ত স্থাপন করেতে চাই। এরই লক্ষে ইতোমধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি।

সরকার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার মান বৃদ্ধির সাথে অবকাঠামো উন্নয়ন ও যুগপোযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে একটি আধুনিক সুশিক্ষিত জাতি গঠনে আমরা সচেষ্ট রয়েছি।

তিনি বৃহস্পতিবার বিয়ানীবাজারে পৃথক সভায় এসব কথা বলেন। দুপুর ২টায় উপজেলার দুবাগ আইডিয়াল স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নাহিদ।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. ফয়ছল আহমদ এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আবু রায়হান ও সহকারি শিক্ষক ফয়ছল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, শিক্ষা প্রকৌশল সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হেকিম, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর এড. মোহাম্মদ আব্বাছ উদ্দিন প্রমুখ।

শিক্ষামন্ত্রী আরো বলেন, পাকা ভবনের মতো শিক্ষকদেরও অভিজ্ঞতার ভান্ডার মজবুত করতে হবে; কারণ মান সম্মত শিক্ষার জন্য দরকার মান সম্মত দক্ষ শিক্ষক।

তিনি বলেন, সরকার দেশের সামগ্রিক উন্নয়নে আন্তরিক হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা আবার ষড়যন্ত্র করতে শুরু করেছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।

এছাড়া শিক্ষামন্ত্রী পাতন-দাসগ্রাম-দেউলগ্রাম রাস্তা, দুবাগবাজার রাস্তা পাকাকরণ, চেঙ্গের খাল সেতু, মেওয়া পূর্ব গোপাট সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন এবং গয়লাপুর-গজুকাটা-হাজরা পাড়া গ্রামে ‘শুভ গ্রাম বিদ্যুায়তন’ প্রকল্পের উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.