Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০১৯

সিলেটের বিয়ানীবাজারে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে মিনহাজ হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাথিউরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মিনহাজ উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।

জানা যায়, গত ১৪ আগস্ট সকালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে মিনহাজ তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। দীর্ঘ সময় ওই  স্কুল ছাত্রীর কোন সন্ধান না পাওয়ায় তার পরিবারের সদস্যরা খোঁজতে বের হন। পরে স্কুল ছাত্রীর বড় বোন মিনহাজের ঘর থেকে তাকে বেরিয়ে আসতে দেখে। পরে ঘটনাটি জানাজানি হলে মিনহাজ তার নিজ ঘর থেকে পালিয়ে যায়।

পরে ওই স্কুল ছাত্রী নিয়ে তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।

এ ঘটনার ৩দিন পর গত ১৭ আগস্ট নির্যাতনের শিকার শিশুর বড়ভাই আমিন উদ্দিন বিয়ানীবাজার থানায় মিনহাজ হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের দু’দিন পর পুলিশ মিনহাজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক জানান, অভিযুক্ত যুবকে মঙ্গলবার মাথিউরা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.