Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সহকারী পুলিশ সুপারের বাসভবনে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৫


হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এর বাসভবনে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে শহরের প্রধান সড়কের তিনকোণা পুকুরপাড় এলাকার বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মুখোশধারী দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হানের বাসভবন লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করেন। এতে ভবনের নিচতলার একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান সড়কে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে অবগত হয়েছি। পরে বিস্তারিত জানাতে পারবো।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.