Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিপুল ইয়াবাসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ২০০ পিস ইয়াবাসহ আনিছ মিয়া(৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) রাতে গোপন সূত্রের খবরে থানার উপ পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন ও নিজাম উদ্দিন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা শসান এলাকা থেকে আনিছ কে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে পরিধেয় প্যান্টের পকেট থেকে কাল স্কচট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ধৃত আনিছ মিয়া উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের হাছন আলীর ছেলে।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত ব্যক্তি মাদক পাচারকারী চক্রের সদস্য। পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.