Sylhet Today 24 PRINT

কাজিরবাজার সেতুকে পীর হাবিবুর রহমানের নামে নামকরণের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৫

সিলেট নগরীর সুরমা নদীর উপর নবনির্মিত কাজিরবাজার সেতুকে পীর হাবিবুর রহমান এর নামে নামকরণের দাবীতে বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হোটেলে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে, প্রচার সম্পাদক শরিফ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।

তিনি তার বক্তব্যে বলেন পীর হাবিব আমাদের গর্ব। ভারতীয় উপমহাদেশের অন্যতম রাজনৈতিক পুরধা পীর হাবিবুর রহমান সারাজীবন এদেশের মাটি, মানুষ ও গণতন্ত্র প্রতিষ্টার আন্দোলন করে গেছেন। তাঁর আর্দশ এবং ঐতিহ্য আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাই তাঁর এ অবদানকে অবিস্বরনীয় করে রাখতে নগরীর কাজিরবাজার সেতুকে পীর হাবিবুর রহমান সেতু নামে নামকরণ এখন সময়ের দাবী। তাই সংশ্লিষ্ট মহলকে এব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাস্টার, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, সিলেট লেখক ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান আবু, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের শিক্ষা ও সাহিত্য সম্পাদক শহিদুল ইসলাম লিটন, কামালবাজার আনন্দ যুব সংঘ এর সভাপতি রওশন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নাজিম খান, জুবের আহমদ কামেল, মোঃ বনিয়ামিন, কাওছারুজ্জামান নাহিদ, রবিউল ইসলাম জাহেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.