Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০১৯

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

বুধবার (২১ আগস্ট) বিকাল ৩টায় শ্রীমঙ্গল থানাধীন বেলতলী গ্রামের আসামি সাজিদ মিয়ার বসত ঘরের ভিতর থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ ০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শ্রীমঙ্গলের বেলতলী গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মো. মইনউদ্দিন (৩২) ও একই এলাকার কামাল মিয়ার স্ত্রী সুরমা বেগম (৩০)। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সাজিদ মিয়া (৪৭) ও শামীম মিয়া (২৮) নামে ২জুন আসামি পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার ( ২২ আগস্ট) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল  লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বেলতলী গ্রামের আসামি সাজিদ মিয়ার বসত ঘরের ভিতর থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় ২ জন আসামি পালিয়ে যায়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.