Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে ৬০পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৮টায় আদমপুর আধকানী সড়কের তেরাব আলীর বাড়ির সামন থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে নজিব আলী (২৫) ও একই গ্রামের খলিল মিয়ার ছেলে তোয়াবুর রহমান (২৪)।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক চম্পক দামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত আটটায় আদমপুর-আধকানী সড়কের তেরাব আলীর বাড়ির সামনে  নজিব আলী ও তোয়াবুর রহমানকে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এ মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.